আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে এক মতবিনিময় সভা করেন। শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে খর্ণিয়া ইউনিয়নবাসির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার। উপজেলা যুবলীগ নেতা রাজিবুল বারী সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা প্রণব কুমার ঘোষ , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু , শেখ ফজলুল হক লাভলু , শেখ রবিউল আলম , এস জাহাবুর রহমান , শেখ মহসিন , শেখ মাসুদ রানা , মাহাবুব আলম খালেদ , খান চঞ্চল আহমেদ , সরদার শহিদুল ইসলাম , আবু দাউত মোড়ল , নুরুজ্জামান সরদার , বাবলু বিশ্বাস , বিলাস মল্লিক , মাসুদ সরদার প্রমূখ।
Please follow and like us: