রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভার হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বক্তব্য রাখেন  জেলা আ’লীগ নেতা অ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল , মোস্তফা কামাল খোকন , মোকলেচুর রহমান বাবলু ,  শোভা রাণী হালদার , এমএম সুলতান আহম্মেদ , ইউপি চেয়ারম্যা মোঃ তৌহিদুজ্জামান , সুরঞ্জিত বৈদ্য , অধ্যাপক জিএম ফারুক হোসেন , উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা , প্রভাষক গোবিন্দ ঘোষ , খান আবুল বাসার প্রমূখ। সভার আগে একটি বিক্ষোভ মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us: