, || - ||

ডুমুরিয়ায় আত্মানির্ভরশীল দলের সাথে ই-কমার্সের অহিতকরন সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বেসরকারি মানব উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে ও খ্রীশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে আত্মানির্ভরশীল দলের সাথে ই-কমার্সের অহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর দলিত হাসপাতাল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব, সংস্থার কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাস।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।
আত্ননির্ভরশীল দলের সাথে ই-কমার্সের অবহিতকরন সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরা। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সোস্যাল মোবিলাইজার রুমা আক্তার।
Please follow and like us: