, || - ||

ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন’র বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার  আয়োজনে  দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাদ দেয়ার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  শুক্রবার বিকালে উপজেলা চৌরাঙ্গী মোড়ে মিছিলটি শুরু হয়ে মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় পথ সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, উপজেলা সভাপতি বেলাল হুসাইন, সিনিয়র সহ সভাপতি মাওঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সেখ ওলিয়ার রহমান। পথ সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ মুজিবর রহমান।

Please follow and like us: