, || - ||

ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
 খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দৌলতপুর -শাহপুর  খানাখন্দে ভরা ব্যস্ততম সড়ক সংস্কার করা হয়েছে। বুধবার দিনব্যাপী সড়কের শলুয়া বাজার হতে থুকড়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ভাঙ্গা রাস্তা ট্রাক ভর্তি করে ইট ফেলে প্রায় অর্ধশত বিএনপি এ রাস্তা সংস্কার করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্লা মাহবুবুর রহমান, খান ইসমাইল হোসেন, গাজী আব্দুল হালিম, এমপি প্রতিনিধি মোঃ আক্কাস আলী, বিএনপি নেতা আঃ রব আকুঞ্জি, আলমগীর হোসেন,এসএম আমিনুল ইসলাম, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ আঃ সালাম, সায়েদুজ্জামান বাবু, চেয়ারম্যান সমরেশ মন্ডল,সন্দীপ চ্যাটার্জি, নিলোৎপল নিলয়, শেখ আঃ কাদের, বীরেশ্বর বৈরাগী, রাবেয়া খাতুন, মনজিলা বেগম প্রমুখ। এদিকে বিএনপির মহতি এ উদ্যোগকে সংহতি জানিয়ে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দারের নেতৃত্বে ৬/৭ ট্রাক ইট নিয়ে সংস্কার কাজে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, দৌলতপুর শাহপুর সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
Please follow and like us: