ডুমুরিয়ায় ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় এক মৃত গ্রাহকের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চুকনগরের পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের মৃত মাহাবুবুর রহমানের স্ত্রী (কিস্তি হিসাবের নমিনি) আরিফা বেগমকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিভিশন-৮ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওয়াহিদুল ইসলাম, সাতক্ষীরা এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মনজুরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের রামকৃষ্ণপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, ওয়ালটন প্লাজা চুকনগর শাখার প্লাজা ম্যানেজার মোঃ মামুন হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য উক্ত মাহাবুবুর রহমান চুকনগরস্থ ওয়ালটন প্লাজার শো রুম থেকে ১টি রাইচ কুকার, ১টি বিলিন্ডার সহ ৩টি পণ্য কিস্তিতে ক্রয় করেন। তিনি সেই কিস্তি টাকা সম্পূর্ণ পরিশোধ করার আগেই মৃত্যুবরণ করেন। এজন্যে কোম্পানির নীতিমালা অনুযায়ী তার নমিনিকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করে কিস্তি চলমান অবস্থায় গ্রাহক অথবা গ্রাহকের পরিবারের সদস্য স্বামী স্ত্রী বা ১৮ বছরের নিচের সন্তানের মৃত্যুতে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা সহায়তা প্রদান করা হয়।
Please follow and like us: