, || - ||

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ১দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০ টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা ও অতিরিক্ত উপ পরিচালক এসএম মিজান মাহামুদ।
আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন , আরাফাত জামিল। উপস্থিত ছিলেন স্পেয়ার মেকানিক সৌমেন্দু কুমার মন্ডল , কৃষক রফিকুল ইসলাম , রাসেল সরদার , কালাম সরদার , শেখ আতিয়ার রহমান , সাবিনা বেগম , শামীমা বেগম , ফাতেমা বেগম প্রমুখ। প্রশিক্ষণে ৩০ কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
Please follow and like us: