ডুমুরিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের ক্লাস্টার লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১১টার সময় অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট প্রকল্পের পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল কাদের, টেকনিক্যাল অফিসার প্রনব কুমার দাস, আশিকুর রহমান,কিশোর কুমার রায়, আব্দুর রশিদ প্রমুখ।
Please follow and like us: