, || - ||

ডুমুরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে দ্বীপ মণ্ডল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দ্বীপ মণ্ডল ডুমুরিয়া উপজেলার পারমাদারতলা গ্রামের সুখী মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে দ্বীপ বাড়ির পাশে একটি নিম গাছের ডাল কাটছিলেন। এসময় নিজের অসাবধানতা বশতঃ একটি কাটা ডাল ঘরের মিটারে আসা বিদ্যুতের ড্রপ তারের ওপর পড়ে। এতে তারটি ছিঁড়ে কাঁচা ডালের সংস্পর্শে এলে পুরো ডালটি বিদ্যুতায়িত হয়ে যায়।
দ্বীপ বিদ্যুৎস্পৃষ্ট ডালটি সরাতে গেলে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বীপের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us: