, || - ||

ডুমুরিয়ায় চিংড়ি চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় চিংড়ি চাষিদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নতুন রাস্তা মৎস্য বীজ উৎপাদন খামারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপ সচিব ‌ মোঃ আব্দুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ‌মোঃ আবুবকর সিদ্দিক, মৎস্য অধিদপ্তরের টেকনিক্যাল অফিসার প্রনব কুমার দাস, সিএম কিশোর রায় প্রমুখ।
ডুমুরিয়ায় জাতীয় মৎস্যজীবী সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
শেখ সেলিম আক্তার স্বপন আহবায়ক ও সঞ্জয় বিশ্বাসকে সদস্য সচিব করে খুলনার ডুমুরিয়া উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলাদিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি সুভাষ সরকার। প্রধান অতিথি ছিলেন জাতীয় মৎস্য জীবি সমিতির মহাসচিব ‌রফিকুল ইসলাম মোল্যা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ‌গোলাম মোস্তফা জেলা ‌ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এম শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সঞ্জয় বিশ্বাস, খান অলিয়ার রহমান, নাহিদুল শাহাদাত, আব্দুল হান্নান, দেবাশীষ মন্ডল, গফুর গাজী, তুষার গোলদার, রিপন মোল্লা, লিটন মোল্লা, মোঃ ইয়াসিন সেখ প্রমুখ।
Please follow and like us: