, || - ||

ডুমুরিয়ায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদের সাথে গণশুনানী অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিজ সুইডেনের সহযোগিতায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদের সাথে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডুমুরিয়া ভিলেজ সুপার মার্কেট অডিটোরিয়ামে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিতের কর্মসূচি প্রধান ও প্রকল্পের ফোকাল উত্তম কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। ভিলেজ সুপার মার্কেটের পরিচালক তৈয়েবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার পুষ্পা দাস, টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা প্রমুখ।
Please follow and like us: