শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় তিন দিনব‍্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় তিন দিনব‍্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ইনসাদ  ইবনে আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপ পরিচালক সুবির বিশ্বাস। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ  হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হামিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ । কৃষি কাজে ও উৎপাদনে সাফল‍্য অর্জন করায় শ্রেষ্ঠ তিন জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।
Please follow and like us: