, || - ||

ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

খুলনার ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে ও দাতা সংস্থা খ্রিষ্টীয়ান এইড বাংলাদেশের অর্থায়নে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আটলিয়া ইউনিয়নে মালতিয়া দাসপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাগর দাস। প্রধান অতিথি ছিলেন দলিতেন কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস। সভা পরিচালনা করেন কম্পিউটার প্রশিক্ষক বাঁধন কুমার পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন সোস্যাল মোবিলাইজার উজ্জ্বল দাস। বিশেষ অতিথি ছিলেন চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস। সভায় মালতিয়া ও মাগুরাঘোনা দলিত যুব গ্রুপের সদস্যবৃন্দ।

Please follow and like us: