, || - ||

ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে স্থানীয় সেবাক্ষেত্রে দলিত জনগোষ্ঠীর অংশ গ্রহন বৃদ্ধিতে কমিউনিটি পর্যায়ে আন্তঃ সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে ক্রিসটিয়ান এইড বাংলাদেশের অর্থায়নে স্থানীয় সেবাক্ষেত্রে দলিত জনগোষ্ঠীর অংশ গ্রহন বৃদ্ধিতে কমিউনিটি পর্যায়ে আন্তঃ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলিতের অডিট ও মনিটরিং অফিসার উত্তম দাস। প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ , ইউপি সদস্য এম এ সালাম , মোঃ মতিউর রহমান , মনিরুল ইসলাম, চায়না বেগম , মাছুরা বেগম , ফিরোজা বেগম , কুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ আমিনুর রহমান ,দলিতের কর্মসূচী প্রধান বিকাশ দাস , রাজু দাস , সাগর দাস , পলাশ দাস , উৎপল দাস প্রমুখ। সভা সঞ্চালনা করেন দলিতের সোস্যাল মোবিলাইজার উজ্জ্বল দাস।
Please follow and like us: