খুলনার ডুমুরিয়ায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দলিত সংস্থার আয়োজনে ও ক্রিস্টিয়ান এইড বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি রাজু দাস। প্রধান অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জি , ইউপি সদস্য মতিয়ার রহমান , নুরজাহান বেগম , কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মেনুকা কর্মকার , দলিতের কর্মসূচী প্রধান বিকাশ দাস প্রমুখ। সভা সঞ্চালনা করেন সোস্যাল মোবিলাইজার দলিতের উজ্জ্বল দাস।
Please follow and like us: