, || - ||

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি আর নেই,

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির বার বার সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রতিদিনের ন্যায় বুধবার নিজ কর্মস্থলে আসলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে তাকে ডুমুরিয়া বাজারস্থ নিজ বাসায় আনা হয়। কিছুক্ষণ পর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ওই দিন বিকেল চারটায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র,এক কন্যা,নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোলনা পুরাতন বাড়ির সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং উপজেলা দলিল লেখক সমিতি তার অকাল মৃত্যুতে বৃহস্পতিবার সকল সদস্যদের কালো ব্যাজ ধারণ ও কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে দলিল লেখক সমিতির সভাপতির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মোঃ সেলিম খান, শফিকুল ইসলাম মোল্লা, প্রশান্ত কুমার জদ্দার, গোপাল চন্দ্র নাথ, রবীন্দ্রনাথ সরদার, শেখ মিজানুর রহমান সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
Please follow and like us: