, || - ||

ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
 দি হাঙ্গার প্রজেক্টের রাইট টু গ্রো প্রকল্পের সহযোগিতায় এবং আটলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে বুধবার সকাল ১০ টায় ” Issue base grassroot Advocacy with Union Parishad Standing Committee ” এর সভা ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আটলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের সদস্য এবং শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি ও নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সদস্যসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন সিএসও ফোরামের পক্ষ থেকে অপুষ্টি ৯৩ জন শিশুর তালিকা ইউপিতে হস্তান্তর করেন এবং এই সকল শিশুর পরিবারের জন্য যাতে একটা ফুড প্যাকেজ প্রদান করেন সেই বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি অস্বাস্থকর ল্যাট্রিনের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকার বাকিদের ল্যাট্রিন প্রদানের জন্য সুপারিশ করা হয়।
ইউপি সচিব জনাব শামিমুজ্জান শেখ বলেন,-” শিশুর পুষ্টি নিয়ে কাজ করেন এমন ইউপিতে কাজ করতে পেরে আমি আনন্দিত। খুবই দ্রুত আপনাদের সুপারিশ গুলো আমরা প্রকল্প আকারে বাস্তবায়নের চেষ্টা করবো।”
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম মুন্না বলেন-” রাইট টু গ্রো প্রকল্প আমাদের এলাকার শিশুর অবস্থার উন্নয়নে কাজ করছেন। আমাদের চেয়ারম্যানের স্বপ্ন অপুষ্টি শিশু মুক্ত আটলিয়া ইউনিয়ন গড়ে তোলা। উনার অবর্তমানে আমরা যেন দিশাহারা হয়ে না পড়ি। আমরা সবাই মিলে উনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাবো। যেন উনি ফিরে আসার পর একটা গোছানো ইউনিয়ন পেতে পারেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে যে কাজ করলে ভালো হবে, আমরা সেই কাজ বাস্তবায়নের জন্য কাজ করছে চলেছি। আপনাদের সাথে নিয়ে আমাদের এই পথচলা অব্যহত থাকবে। সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: আলাউদ্দীন মালী, মনিরুল ইসলাম মালী, পতিরাম হালদার, পলাশ কুমার দাশ, ইউনিয়ন সিএসও ফোরামের সম্পাদক ডা: দিলীপ তরফদার, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, ইউ এফ মাসুদ পারভেজ প্রমুখ।
Please follow and like us: