, || - ||

ডুমুরিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে চুরি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় মাগুরাঘোনার আরশনগর মাধ্যমিক বিদ্যালয়, খর্ণিয়া ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) নুরাণী কওমী মাদ্রাসা ও আরশনগর কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা চুরির ঘটে। মাদ্রাসার (ভারপ্রাপ্ত) মুহতামিম মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় খর্ণিয়া ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) নুরাণী ক‌ওমী মাদ্রাসা ছেলে মেয়েদের পাঠদান শেষে অফিসে তালা দিয়ে বাড়িতে যায়। ঘটনার রাতেকে বা কারা অফিস কক্ষের পিছনের জানালার নীচে পাকা দেয়াল ভেঙে ভিতরে ঢুকে একটি সোলার প্যানেলের ১২ ভোল্টের ব্যাটারী সহ মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল জানায় , আরশনগর মাধ্যমিক বিদ্যালয় ও আরশনগর কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। এতে নগত ৪ হাজার টাকা, সিলিং ফ্যান ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। এঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ হয়েছে।
মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: