পারিবারিক কলহের জেরে খুলনায় ডুমুরিয়ায় দু’সন্তানকে হত্যার পর মা আত্নহত্যা করেছে। শনিবার (২৭ জানুয়ারি) উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার কন্যা ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর সরদার।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার পাল ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যেকোন সময়ে নিজ বাড়িতে পারিবারিক কলহলের কারণে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
Please follow and like us: