, || - ||

ডুমুরিয়ায় দূনীতি দমন কমিশনের আয়োজন দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে গতকাল রোববার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয় ও চুকনগর বালিকা বিদ্যালয়ের সততা সেন্টার পরিদর্শন, শিক্ষা উপকরন বিতরন  ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন , সহ সভাপতি ও শিক্ষক সৌমিত্র বিশ্বাস , প্রভাষক চন্দনা বিশ্বাস , কমিটির সদস্য জাহিদুর রহমান বিপ্লব , দীনেশ মন্ডল , বিউটি বিশ্বাস , রাকিবুজ্জামান পিন্টু , স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম , সহকারী শিক্ষিকা সালমা পারভীন , হারুনার রশিদ , এম এম আরিফুজ্জামান মিল্টন। প্রধান অতিথি সততা সেন্টার পরিদর্শন ও স্কুলের ৫০ জন করে একশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন ।
Please follow and like us: