বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় ধানের শীষের নির্বাচন পরিচালনার উপদেষ্টা কমিটি গঠন। 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সহ সভাপতি, সাবেক উপদেষ্টা, ডুমুরিয়া সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোল্লা আবুল কাশেমকে খুলনা ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি’র ডুমুরিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭/১১/২০২৫ ইং তারিখ ধানের শীষের প্রাথী মোহাম্মদ আলি আসগার লবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটির অন্যান্য উপদেষ্টারা হলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফ্রমের খুলনা শাখার সভাপতি এ্যাডঃ শেখ মাসুদ হোসেন রনি, সাবেক আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মোঃ বদরুজ্জামান তসলিম, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও রুদাঘরা ইউনিয়নের সাবেক সভাপতি গাজী আব্দুর রউফ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খান আক্তার হোসেন।
Please follow and like us: