, || - ||

ডুমুরিয়ায় ধান চাষাবাদের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) চাষাবাদের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের (সাতক্ষীরা) বাস্তবায়নে ও পার্টনার প্রকল্পের অর্থায়নে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ প্রদান করেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রধান ব্রি সাতক্ষীরার ড. বিশ্বজিৎ কর্মকার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমীন, ব্রি-সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা তমাল পাত্র শুভ, তাহমিনা আক্তার, মোঃ লিয়াকত হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ ইকবল হোসেন, শেখ মঞ্জুর রহমান প্রমুখ।
Please follow and like us: