রবিবার , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় নব আলো সাহিত্য সংহতি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় নব আলো সাহিত্য সংহতি, খুলনা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন, সোনামুখ স্মার্ট একাডেমির পরিচালক কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম আকুঞ্জি। নব আলো সাহিত্য সংহতি, খুলনা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতা আবাৃত্তি করেন শেখ সেলিম আক্তার স্বপন, সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, প্রভাষক আমজাদ হোসেন, সাংবাদিক গৌতম রাহা, প্রদীপ কুমার ঘোষ, আজিজুর রহমান, শামিমা শিরিন মিলু, অজয় কুমার ব্রহ্ম, বাসুদেব কুমার রায়, মানিক লাল বসু প্রমুখ।
Please follow and like us: