, || - ||

ডুমুরিয়ায় নব আলো সাহিত্য সংহতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় নব আলো সাহিত্য সংহতি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। নব আলো সাহিত্য সংহতি, খুলনা জেলা শাখা আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কবি মোঃ রুহুল আমীন। সাধারন সম্পাদক শিক্ষক ও সাহিত্যিক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রভাষক রবিউল ইসলাম রবি, কবি মোঃ আখতারুজ্জামান, শিক্ষক শামিমা মিলু, স্মৃতি সরকার, পারভেজ মাহমুদ, সোহেল রানা প্রমুখ।
সভায় আগামী ১ সেপ্টেম্বর নব আলো সাহিত্য সংহতি, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করা হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে কবি মোঃ হাফিজুল ইসলামকে উপদেষ্টা এবং শামিমা মিলু, পারভেজ মাহমুদ ও সোহেল রানাকে নব আলো সাহিত্য সংহতি, খুলনা জেলা শাখার সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।
Please follow and like us: