রবিবার , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বুধবার রাত ৯টার দিকে উপজেলার চুকনগর বাজার সংলগ্ন ইটভাটা আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সে ওই এলাকার বাসিন্দা হালদার বেকারীর মালিক গোবিন্দ হালদারের ছেলে গোরাঁচাদ হালদার বলে জানা গেছে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোঁরাচাদ নিয়মিত মাদক সেবন করত একারণে মানসিক রোগে হয়ে পড়েছিল। বুধবার রাতে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দরজা খোলার জন্যে অনেক অনুনয় বিনয় করলেও সে দরজা খোলেনি, এক পর্যায়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেযার পথে তার মৃত্যু হয়। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us: