শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় পিকআপের ধাক্কায় সেনাউল হক (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাউল চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়াড়ি এলাকার বাহার আলীর ছেলে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক পিকআপ (খুলনা মেট্রো ন ১১-১৯২১) ও এর চালক স্বদেশ শীলকে আটক করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন জানান, দুর্ঘটনার সময় সেনাউল হক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুকনগরগামী একটি মিনি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ডুমুরিয়া হাসপাতালে রাখা হয়েছে।
Please follow and like us: