ডুমুরিয়ায় নির্বাচন অফিসের আয়োজনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শহিদ জোবায়েদ আলি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভৃমি) মোঃ মনিরুজ্জামান,ওসি মোঃ ওবাইদুর রহমান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সভায় বক্তব্য দেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, মোস্তফা কামাল খোকন,এস এম জাহাঙ্গীর আলম, গাজী তৌহিদুজ্জামান, মাসুদ রানা নান্টু, ইমরান হোসেন, হাফেজ মাওলানা ওয়াহেদুজ্জামান,তুহিনুল ইসলাম, কাজি আবুল হাসান, শেখ হেলাল উদ্দিন প্রমূখ।
Please follow and like us: