শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী জখম 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় এনামুল খান নামে এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত ওই ব্যবসায়ী খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত শুক্রবার রাতে উপজেলার শাহপুর বাজারে এ ঘটনা ঘটে।
‎উপজেলার শাহপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত গোলাম আলী খানের ছেলে আহত এনামুল খান জানান,ঘটনার রাতে তিনি শাহপুর মৎস্য আড়ত সংলগ্ন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হোটেলে অবস্থান করছিলেন তিনি।রাত আনুমানিক সাড়ে এগারোটায় হোটেল থেকে বেরিয়ে মটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হ‌ওয়ার পূর্ব মুহূর্তে স্থানীয় আজাহার আলী ওরফে বুড়োর নেতৃত্বে তার বাহিনীর বিল্লাল, আলামিন ও লাবিব দা লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে দায়ের কোপে তিনি গুরুতর জখম হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু কেন আজাহার বাহিনী তার উপর হামলা করলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছু দিন হলো উল্লেখিত ব্যক্তিরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে না চাইলে তারা ক্ষিপ্ত হয়। তার‌ই জের ধরে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Please follow and like us: