, || - ||

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী , নারী ও শিশুদের উন্নয়ন , বিভিন্ন পেশাজীবীদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পে খুলনার ডুমুরিয়া উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) তাপস দাস , অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইকবল , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ ,
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া প্রমুখ।
Please follow and like us: