খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল রোববার দুপুরে খর্নিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরন করা হয়। এসময় এক আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপ-সহকারি কৃষি অফিসার ইকবাল হোসেন । প্রধান হিসবে ছিলেন খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। বক্তব্য রাখেন পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল , ইউপি সচিব হেকমত আলী সরদার , হিসাব সহকারী মোঃ নাজমুল হোসেন ,, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিতা পাল ও মুক্তা সরদার , ইউপি সদস্য শেখ মহাসিন হোসেন , মুজাফ্ফার মোল্লা , লুৎফর রহমান , মুক্তার হোসেন , সন্জায় কুমার মল্লিক প্রমুখ। এসময় ২৪০ জন কৃষককে সরিষা বীজ , ২০৫ জনকে সূর্যমুখী, ৭০ জনকে ভূট্টা , ১০ জনকে পেয়াজ, ৫ জনকে গমসহ মোট ৫৩০ জন কৃষকের মাঝে এই বীজ বিতরন করা হয় ।
Please follow and like us: