খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ফিলিং স্টেশন পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত ২লক্ষ টাকা জরিমানা করেছে। শনিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী।
জানা যায়, ডুমুরিয়ার সীমানা এলাকায় নতুন জেলখানার পাশে সিটি বাইপাস সড়কে অবৈধভাবে লাইসেন্স ব্যতীত দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশন পরিচালনা করে আসছিলেন এত্র এলাকার ব্যবসায়ী আব্দুল মান্নান গাজীর ছেলে মোঃ রেজাউল গাজী। বিষয়টি উপজেলা প্রশাসন দৃষ্টিগোচর হলে শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বাংলাদেশ গ্যাস আইনে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে ডুমুরিয়া থানা পুলিশ সহযোগিতা করেন।
Please follow and like us: