শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় বিএনপি নেতাকর্মীদের হস্তক্ষেপে রক্ষা পেল বিধবার ধান ক্ষেত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় বরুনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাবশালী রজব আলী বাওয়ালী বিএনপি নেতা কর্মীদের ধাওয়ায় বিধবা এক কলেজ শিক্ষকের পাকা বোরো ধান জোর পূর্বক কাটতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই কলেজ শিক্ষিকা। মঙ্গলবার সকালে উপজেলার ধামালিয়া ইউনিয়নের বিল তাওয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার বরুনা পশ্চিম পাড়া এলাকার মৃত তরুণ মন্ডলের স্ত্রী কলেজ শিক্ষিকা সুচিত্রা মন্ডল জানান,বরুনা মৌজায় বিল তাওয়ালিয়া বিলে পৈত্রিক সূত্রে প্রাপ্ত এক খন্ড জমি দীর্ঘদিন যাবত ভোগ দখলে থেকে ধান ও মাছ চাষ করে আসছি। গত ২/৩ মাস পূর্বে স্থানীয় ক‌ওছার আলী বাওয়ালীর ছেলে রজব আলী একটি লীজ চুক্তিপত্র দেখিয়ে ওই জমিতে থাকা মৎস্য ঘেরের মাছ মেরে নিয়ে জবর দখলের চেষ্টা চালায়। এমনকি ওই শিক্ষিকার রোপিত বোরো ধানের মধ্যে বেশ কিছু ধানের চারা রোপণ করে দখলের চেষ্টা চালায় এবং ব্যর্থ হয়ে ঘাপটি মেরে পড়ে থাকে। এমতাবস্থায় গতকাল রজব আলী তার দলবল নিয়ে ওই ক্ষেতের ধান কর্তন শুরু করে। খবর পেয়ে ওই শিক্ষিকা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের দ্বারস্থ হলে তারা ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দেয়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে রজব আলী তার দলবল নিয়ে পালাতে বাধ্য হয়।
Please follow and like us: