, || - ||

ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে সমাজসেবীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বিদ্যুতায়িত হয়ে গতকাল বুধবার দুপুর ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলার উখড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী লুৎফর রহমান মোল্লা(৬০) মৃত্যু বরণ করেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, দুপুরে খাবারের প্রস্তুতিকালে নিজ বাড়ির বারান্দায় মাল্টি-প্লাগ দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান। ওই অবস্থা দেখে তার ছেলে মুশফিকুর রহমান মাহি দ্রুতই বিদ্যুতের মেইন-সুইচ বন্ধ করে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলে-সহ অসংখ্য আপনজন রেখে গেছেন। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Please follow and like us: