মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় ভাতিজা কর্তৃক চাচাকে মারপিঠের অভিযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ভাতিজা কর্তৃক চাচাকে মারপিঠ করা ও জীবন নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ১ ডিসেম্বর উপজেলার চুকনগর বাজারে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এব্যাপারে ভুক্তভোগী ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। থানার ডায়েরী সূত্রে প্রকাশ, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত ইবাদ আলী মোড়লের ছেলে ব্যবসায়ী তবিবুর রহমানের সাথে তার আপন বড় ভাই আজিজুর রহমান মোড়ল ও মৃত অলিয়ার রহমানের ছেলে রিয়াদ মোড়লের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত ১ডিসেম্বর রাত ৯টার দিকে চুকনগর বাজারের মোড়ল মার্কেটে একটি দোকান ঘরে তালা দেয়া ও ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে আজিজুর রহমান মোড়লের ছেলে আজাদুর রহমান ও মৃত অলিয়ার রহমানের ছেলে রিয়াদ চাচা তবিবুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় তিনি প্রতিবাদ করলে তারা তবিবুর রহমানকে থাপ্পড় মারতে থাকে এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় তবিবুর রহমান ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং-১৩৩, তারিখঃ ০৩-১২-২০২৫। এ ব্যাপারে রিয়াদ মোড়ল বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না।
Please follow and like us: