, || - ||

ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মদ , সহকারি কমিশনার(ভূমি) আফরোজ শাহীন খসরু ,
উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক প্রমুখ।
উল্লেখ্য, ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত সারাদেশের ন্যায় ডুমুরিয়াতেও ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর এবং ইউনিয়ন ভূমি অফিস গুলোতে স্থাপিত স্টল থেকে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে।
Please follow and like us: