ডুমুরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার মাগুরখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত বুধবার তিনদিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজস্ব অর্থায়নে ভেরিফিকেশনের আওতাধীন আগত প্রায় ২ হাজার একশত ভাতাভোগীদের খাবার পরিবেশন করবেন বলে ঘোষণা দেন। এ প্রসঙ্গে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানান গত বুধবার, বৃহস্পতিবার ও রবিবার প্রায় সাড়ে তিন হাজার লোকের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার অন্য কোন ইউনিয়নে এমন কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি এমনটি উল্লেখ করে তিনি ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডল, ইউপি সদস্য সঞ্জয় সানা,মনোজ কুমার সরকার, গোপাল হালদার, লাভলী বিশ্বাস, প্রমিলা মন্ডল,স্বরসতি মন্ডল, আওয়ামীলীগ নেতা উদয় মল্লিক, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, সুব্রত গোলদার,অজয় রায়, প্রাণকৃষ্ণ মোহন্ত, সুশান্ত বিশ্বাস ও তুহিন মন্ডল।
Please follow and like us: