খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজন মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর ) দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এরা হলেন ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের মারুফ হোসেন (২৯) ও অনিক আহম্মেদ (২২)। অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা। এ সময় তার সাথে ছিলেন খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হালিম।
Please follow and like us: