বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় মুনিমুর রহমান নয়নের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ১ নং সহ সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা এর সহ ছাত্র বিষয়ক ও সহ দপ্তর সম্পাদক, জেলা আইনজীবী সমিতির বিএনপির প্যানেল থেকে নির্বাচিত সদস্য, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য, আজীবন দাতা সদস্য ও বিদ্যোৎসাহী সদস্য ডুমুরিয়া ডিগ্রি কলেজ, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয় বিদ্যোৎসাহী সদস্য মোঃ মুনিমুর রহমান নয়নের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর /২৫ তারিখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে মোঃ মুনিমুর রহমানের সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, খুলনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি ও খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সংবাদে  ডুমুরিয়া বাজার সহ বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। এছাড়াও খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া উপজেলায় বিএনপির যুগ্ম- আহবায়ক শেখ শাহিনুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন জানার বহিষ্কার আদেশ ও প্রত্যাহার হয়েছে
Please follow and like us: