, || - ||

ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার কালো ব্যাচ ধারন, র‌্যালী, শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে দিবসের প্রথম প্রহরে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শোক র‌্যালীসহ ডুমুরিয়া কলেজ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।

সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র চন্দ এমপি।
ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহসভাপি আবু সাঈদ সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশারফ হোসেন মফিজের নেতৃত্বে শোক র‌্যালী, পুষ্পমাল্য অর্পন শেষ জাকারিয়া সুপার মার্কেট চত্বরে আলোচনা সভার আয়োজন করে। জাতীয় পার্টি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে শোক র‌্যালী সহ পুষ্পমাল্য অর্পন করা হয়। চুকনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সহ সভাপতি শংকর ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, কোষাধ্যক্ষ এমএম জলিল, সাংবাদিক সুমন ব্রহ্ম শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
Please follow and like us: