, || - ||

ডুমুরিয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে খুলনার ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি রায়হান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ নেতা মোস্তফা কামাল খোকন , এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল , মোকলেচুর রহমান বাবলু , সরদার আবু সালেহ , আজগর বিশ্বাস তারা , উপজেলা আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার , আবু সাঈদ সরদার , খান আবু বক্কার , প্রভাষক জিএম ফারুক হোসেন , মোল্যা সোহেল রানা , মোল্যা জাহিদুর রহমান , আছফার হোসেন জোয়ারদার , ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্যে , গাজী তৌহিদুজ্জামান , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা , হাসনা হেনা , শোভা রানী হালদার , তহমিনা বেগম , শিমু আক্তার , ছাত্রলীগ নেতা খান আবুল বাসার ও শেখ মাসুদ রানা প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি বিক্ষোভ মিছিল খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
Please follow and like us: