, || - ||

ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল ইসলাম। সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক , মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন , মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বৈরাগী , উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান , উপজেলা ইন্সটেকটর মোঃ মনির হোসেন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন শিক্ষক শহিদুল ইসলাম।
Please follow and like us: