মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় শ্রমিক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মাগরিববাদ চুকনগর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ ইউনুস আলী। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেখ মফিজুল ইসলাম, মাহবুবুর রহমান, ইভান গাজী, তামিম শেখ, সোহেল মাহমুদ, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ হাফিজুর রহমান।
Please follow and like us: