, || - ||

ডুমুরিয়ায় শ্রমিক নেতাকে সভাপতির পদ থেকে অব্যাহতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) ডুমুরিয়া ইউনিট শাখার সভাপতি আব্দুল খবির শেখকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ২৯ আগষ্ট মঙ্গলবার খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলা শাখার সভাপতি আব্দুল খবির শেখ পদে থেকে সংগঠন পরিপন্থী , সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনিয়মের অভিযোগে তাকে একাধিক বার নোটিশ দিয়েও তিনি তার কর্মকান্ড অব্যাহত রেখেছে। এ কারণে তাকে অব্যাহতি ও সংগঠনের সাধারণ সদস্য পদ‌ও স্থগিত করা হয়েছে।
Please follow and like us: