বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় সনাতন শাখার সমাবেশে মিয়া গোলাম পরওয়ার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী দল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে নভেম্বর মাসে গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত হিন্দুদের সম্মানে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার পর যারাই বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের চিরতরে দাফন করা হবে। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তন আনতে চাই। লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি, একটি মার্কাই বাকী আছে সেটি হচ্ছে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা।
উপজেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি কৃষ্ণ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাডঃ আবুল খায়ের, প্রমথ গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সরদার, সুজিৎ কুমার সরকার, এ্যাডঃ আপোষ সিংহ, গোবিন্দ কুন্ডু, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, নারায়ন রাহা, বিশ্বনাথ দাস, তন্ময় মন্ডল, নিরঞ্জন রায়, তরুন কুমার মন্ডল, প্রিয়াংকা মন্ডল, প্রদীপ কুমার সরকার, অনিমেষ মন্ডল, মনোরঞ্জন মন্ডল, গোবিন্দ কুমার বিশ্বাস, স্বদেশ হালদার, অরুন কুমার আচার্য প্রমুখ। সম্মেলন শেষে একটি গণমিছিল উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us: