শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার রাত ৯টার সময় শীতবস্ত্র বিতরণ করেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, আটলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দিন মালী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান গাজী,  আব্দুল সবুর গাজী, আরশাফ মোড়ল, খায়রুল শেখ, আতিয়ার রহমান শেখ প্রমুখ।
Please follow and like us: