, || - ||

ডুমুরিয়ায় ৩ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ার প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়াংকা কুন্ডুর পদন্নোতি , প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এন এটিপি-২ প্রকল্পের ডাঃ মোছাঃ মুর্শিদা পারভীন ও এন এটিপি-২ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্টান্ড মোঃ আল আমিনকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে তাদেরকে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। বক্তব্য রাখেন বিদায়ী ভেটেরিনারি সার্জন ডাঃ  প্রিয়াংকা কুন্ডু , প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এন এটিপি-২ প্রকল্পের ডাঃ মোছাঃ মুর্শিদা পারভীন , এন এটিপি-২ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্টান্ড মোঃ আল আমিন , মোঃ আনোয়ার হোসেন , আমজাদ হোসেন , বিন্দাবন , আশরাফুল আলম , মফিজুল ইসলাম প্রমুখ।
এসময় তাদেরকে‌ সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।
Please follow and like us: