, || - ||

ডুমুরিয়ায় ৪টি গরু চুরির চেষ্টা,ধাওয়া খেয়ে পালালো চোর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
ডুমুরিয়ায়‌ নূসরাত ডৈইরী‌ ফার্ম থেকে ২টি গরু‌ চুরি করে নিয়ে যাওয়ার সময়‌ জনতার ধাওয়া খেয়ে গরু‌ ফেলে‌ রেখে পালিয়ে চোরেরা। উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা‌ গ্রামে এঘটনা ঘটে।
নূসরাত ডৈইরী‌ ফার্ম কেয়ার টেকার মোশাররফ মোড়ল জানান, ফার্মের গরু ডাকাডাকি‌ করলে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে গোয়ালে ২টি‌ এড়ে গরু নেই। এসময় তিনি চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে এসে চোরদের তাড়া দিলে গরু রাস্তায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
 নূসরাত ডৈইরী‌ ফার্ম  মালিক শেখ বদরুজ্জামান জানান, শনিবার দিনাগত গভীর রাতে ফার্ম থেকে ২টি গরু যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা। গরু ২টি চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে চোরেরা গরু রেখে পালিয়ে গেছে।এছাড়া একই রাতে আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রাম থেকে দুটি গরু নিয়ে পালানোর সময় জনতার হাতে ধাওয়া খেয়ে গরু দুটি বিলের মাঝখানে ফেলে রেখে পালিয়ে যায়।
এব্যাপারে ডুমুরিয়া থানা অফির্সাস ইনচার্জ সেখ কনি‌ মিয়া বলেন, চোর গরু চুরি করে নিয়ে যেতে পারেনি। আমাদের পুলিশ তাড়া‌ করলে চোর ট্র্যাক‌ নিয়ে পালিয়ে যায়।
Please follow and like us: