ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের যশোর রোডের উত্তর পাশে রোডস এন্ড হাইওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা চল্লিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান ও এ এইচ এম মাহমুদ হাসান, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
Please follow and like us: