, || - ||

ডুমুরিয়ায় ৫বছরের নিচের শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নে তৃণমূল পর্যায়ে এ্যাডভোকেসি ইস্যু চিহ্নিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

দি হাঙ্গার প্রজেক্টের ‘রাইট টু গ্রো’ প্রকল্পের সহায়তায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে ‘৫ বছরের নিচের শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নে তৃণমূল পর্যায়ে এ্যাডভোকেসি ইস্যু চিহ্নিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মনিরুজ্জামান , স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার শাহা , ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি , ইউপি সচিব শামিমুজ্জামান , ইউনিয়ন সিএসও ফোরামের সভাপতি মোঃ আফজাল হোসেন প্রমুখ।

Please follow and like us: