, || - ||

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটির পরিচিতি সভা ও আগামী ১৭ জুলাই খুলনায় তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় চুকনগর বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটির আহবায়ক এম এ সালাম। নবঘোষিত কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান মোড়ল , শাহিনুর রহমান মোড়ল , রুহুল আমিন , প্রভাষক আব্দুর রাজ্জাক , মনিরুল ইসলাম , তৌফিকুর রহমান , কামরুল ইসলাম মোড়ল , সিরাজ শেখ , আনোয়ার হোসেন সরদার , রজব আলী মোড়ল , সুলতান সেলিম,  আব্দুল গফুর শেখ , কামরুল মোড়ল , আশুতোষ মন্ডল , মাসুদুর রহমান মুকুল , রেজওয়ান হোসেন লুলু প্রমুখ।
Please follow and like us: